https://www.dailyshamolbangla.com/
রাউজান প্রতিনিধি:
রাউজানের মোহাম্মদপুর বদিউজ্জামান চৌধুরী বাড়ি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বদিউজ্জামান জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম। যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় অতিথি ছিলেন বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ আলমগীর, ইউপি সদস্য পল্টন দে, ফয়সাল মাহমুদ,শ্যামল বড়ুয়া, সাইফুল ইসলাম লিটন, বাসু বড়ুয়া, জুয়েল মহাজন, হাফেজ মাওলানা এহেসান, দুলামিয়া জামে মসজিদের খতিব মাওলানা আবু মোহাম্মদ, সমাজ সেবক আলহাজ্ব নুরুল আমিন চৌধুরী, মোহাম্মদ বেলায়াত হোসেন চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী, মোহাম্মদ এমদাদ উল্লাহ্, জানে আলম, মহিউদ্দিন চৌধুরী,শাহাদাত হোসেন চৌধুরী, মিজানুর হোসেন চৌধুরী, রায়হানুল চৌধুরী, শফিকুল ইসলাম চৌধুরী, মাওলানা মোহাম্মদ জাহেদুল আলম চৌধুরী, আরিফুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, হাফেজ রায়হান, মাসুদুল আলম চৌধুরী প্রমুখ।