1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৯৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে চৌদ্দগ্রাম বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) বিকালে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা চৌদ্দগ্রাম বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অনুমোদন না নিয়ে পণ্য বাজারজাত করার অভিযোগে ইসলামিয়া সুইটস্ এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও পণ্য তালিকার হালনাগাদ না থাকা সহ বিভিন্ন অভিযোগে সফিক পাটোয়ারীর মুদি দোকানকে ৫ হাজার টাকা ও ওয়াপদা রোডর মুদি দোকান রাখাল এন্ড সন্সকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা সহ নগদ আদায় করা হয়। অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করে সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতায় ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: মাহতাব উদ্দিন, পৌরসভা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ইমাম হোসেন সজীব, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁন শামীম সহ চৌদ্দগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক মো: নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এবং ভোক্তা অধিকার নিশ্চিত কল্পে চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও আরো কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net