1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে বৃষ্টির জন্য ইসতিকার নামাজ আদায় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি

বাঁশখালীতে বৃষ্টির জন্য ইসতিকার নামাজ আদায়

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩৭৯ বার

চলমান তীব্র তাপদাহে সারাদেশের মতো চট্টগ্রামের বাঁশখালীতেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ। তীব্র গরমে এবং অনাবৃষ্টিতে নাজেহাল অবস্থা জনজীবনে। অসুস্থ হয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ অনেকেই। তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে সরকারী বেসরকারী হাসপাতালেও বেড়েছে রোগীর চাপও।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কালীপুরস্থ বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া কাছেমুল উলুম মাদরাসার উদ্যোগে মাদরাসার মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

এসময় দুই রাকাত সালাতুল ইসতিকার নামাজ আদায় শেষে দু’হাত তুলে আল্লাহুর নিকট সর্বস্তরের লোকজন বৃষ্টির জন্য প্রার্থনা করেন। নামাজ আদায়ের পর অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং সব পাপের জন্য ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টির জন্য অঝোরে চোখের জল ফেলতে দেখা গেছে।

নামাজে ইমামতি করেন মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি শিহাব উদ্দিন। নামায শেষে মুনাজাত পরিচালনা করেন মাও ফিরোজ আহমদ মশরুর। তিনি এসময় দু’হাত তুলে সকলের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বৃষ্টি প্রার্থনা ও দেশের মঙ্গল কামনা করে বলেছেন, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, দয়ালু। তিনি আমাদের দোয়া কবুল করবেন।

বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া কাছেমুল উলুম মাদরাসার সাবেক পরিচালক মাও আজিজুল হাসান, মাও রফিকুল ইসলাম, বর্তমান পরিচালক মাও এজাজ আহমদ, শিক্ষা পরিচালক হাফেজ ফোরকান, সিনিয়র শিক্ষক মাও হাশেম, সাবেক ইউপি সদস্য মো. ইছমাইল, ব্যাংকার শামসুল ইসলাম, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net