1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলের যোগদান । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলের যোগদান ।

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩০৭ বার

জাঁকজমকপূর্ণ  অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মজিদ আপেলের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৮ এপ্রিল সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় ঠাকুরগাঁও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আ’লীগের বিভিন্ন সহযোগী সংঘঠনের নেতা-কর্মী সহ সর্ব স্তরের জনসাধারণের ঢল নামে।

ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে যোগদান অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান মো: আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর।

এর আগে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মজিদ আপেল। পরে তাকে ঠাকুরগাঁও জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আ’লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতা-কর্মী-সমর্থক ও সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net