1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ফসলী জমি থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৪, আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

তিতাসে ফসলী জমি থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৪, আটক-১

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২২২ বার

কুমিল্লার তিতাস উপজেলায় ফসলী জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের নারীসহ ৪ জন আহত হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে রাহাদ নামে এক যুবককে আটক করেছে তিতাস থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার কলাকান্দি ইউনিয়নের দড়িমাছিমপুর গ্রামে।

আহতরা হলেন, আবুল কাশেম(৬০), মো.শফিক মিয়া(৪০), মিনা বেগম(৪৫) ও শাহআলম(৩৫)।এদের মধ্যে মো.শফিক মিয়ার অবস্থা আশংকাজনক তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। তবে আবারও যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, একই গ্রামের টেগুড়া পাড়ার মতিন মিয়া ও মুকুল মিয়া সহোদর দুই ভাই তারা দীর্ঘদিন ধরে ফসলী জমি থেকে বালু উত্তোলন করে আসছে এতে করে পাশের ফসলী জমি গুলো ভেঙ্গে যাচ্ছে। তাই ফসলী জমি রক্ষায় একই গ্রামের দক্ষিণ পাড়ার জমির মালিকরা প্রশাসনকে জানালে প্রশাসন বালু উত্তোলন বন্ধ করে দেয়, এতে মতিন-মুকুল ক্ষিপ্ত হয়।

এবিষয়ে কৃষক বিল্লাল বলেন, আমাদের পাশের জমি থেকে মতিন ও মুকুল তারা দুই ভাই দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে, এতে আমাদের ফসলী জমি ভেঙ্গে যাচ্ছে, আমরা ইব্রাহিম চেয়ারম্যান এর নিকট বিচার দিলে তখন মতিন ও মুকুল কথা দেয় তারা আর বালু উত্তোলন করবেনা এবং আমাদের জমির ক্ষতি পূরণ দিবে।

এছাড়াও বিল্লাল বলেন, ফসলী জমি রক্ষায় আমাদের বাড়ির কামাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলে এতে মুকুলের ভাগিনা ফয়সাল উসকানিমূলক মন্তব্য করে এবং শুক্রবার দুপুরে রফিক লাল, ফয়সাল, আবদিন ও উজ্জ্বলসহ ১০/১২ জন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবুল কাশেম ও মো.শফিক মিয়ার উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে।

অপরদিকে মতিন মিয়ার স্ত্রী শরিফা বেগম বলেন, আমার ননদের ছেলে ফয়সালকে মারার জন্য দক্ষিণ পাড়ার জামাল, বিল্লাল ও মহসিনসহ ২০/২৫ জন দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বাড়িতে হামলা করে, এমসয় আমার ননদ মিনা বেগম ও শাহআলম গুরুতর আহত হয়। এঘনার সময় আমার দেবর মুকুল বাড়িতে ছিল না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার বলেন, আমি বাড়িতে ছিলাম না শনিবার সকালে বাড়িতে এসে ঘটনা স্থলে গিয়ে খোজ খবর নেই এবং আহত শফিক মিয়ার খোজ খবর নিচ্ছি ও তার চিকিৎসার জন্য আমার সাধ্যমতো আর্থিক সহযোগিতা করবো।

এবিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস বলেন, দড়িমাছিমপুর গ্রামে দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জরিত সন্দেহে রাহাদ নামে একজনকে আটক করা হয়েছে। এবং এঘটনায় আহত শফিকের বড় ভাই ফরিদ মিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আরও ১০/১২ জন অজ্ঞাত রেখে একটি মামলা করেছে। এজাহার নামীয় অন্যান্য আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে এবং দড়িমাছিমপুর গ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net