1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে মোস্তফা ফাউন্ডেশনের ঈদ উপহার ও গুণীজন সম্মাননা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা

নবীনগরে মোস্তফা ফাউন্ডেশনের ঈদ উপহার ও গুণীজন সম্মাননা প্রদান

ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৪৪ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “মোস্তফা ফাউন্ডেশন” এর উদ্যোগে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ১৭০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল, নগদ অর্থ বিতরণ এবং গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (০৫ এপ্রিল) সকালে শ্যামগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামে “মোস্তফা ফাউন্ডেশন” এর অস্থায়ী কার্যালয় থেকে এই অনুদান বিতরণ করা হয়। সংগঠনের মূল উদ্যোক্তা সিএসএম- সীমান্ত ব্যাংক পিএলসি, মতিঝিল শাখার ব্যবস্থাপক নুরুল হক শাহীন এ সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছাম্মদ শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুজ্জামান খান মাসুম, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন (ধনু মেম্বার), শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ, সাবেক মেম্বার বোরহান উদ্দিন ছোট্র, সহকারী শিক্ষক মীর আলি আহমেদ মনির, যুবলীগ নেতা উজ্জ্বল শিকদার, শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত ইসলাম ইমতিয়াজ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
মোস্তফা ফাউন্ডেশনের উদ্যোক্তা নুরুল হক শাহীন বলেন, আমার বাবার স্মৃতি ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সমাজে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মনির মিয়া, এমরান হোসেন, রায়হান, শাহালম, জেসমিন আক্তার, আবুল মিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net