1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ার দখলে টিটো-মোশারুলের লড়াই, কার পক্ষ নেবে আ’লীগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ার দখলে টিটো-মোশারুলের লড়াই, কার পক্ষ নেবে আ’লীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৪২৮ বার

মো: মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলার ভোট ক’দিন পরেই। শেষ মুহুর্তে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। লিফলেট বিতরণ ও গণসংযোগের পাশাপাশি ভোটারদের আকৃষ্ট করতে এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে ভোটের মাঠে বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য দল না থাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ প্রার্থী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।
একই দলের চেয়ারম্যান পদে ৪ প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো (আনারস), সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার (মোরটসাইকেল), সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রওশনুল হক তুষার (ঘোড়া) ও সাবেক ছাত্রনেতা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান খোকন কাপ-পিরিচ প্রতীকে লড়ছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে ভোটের মাঠে প্রচার ও সভা সমাবেশে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত করছেন নির্বাচনী মাঠ। এতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা । প্রার্থীরা মাঠে গণসংযোগের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকরা রীতিমত প্রতিযোগিতায় নেমেছেন। নিজ দলের প্রার্থীদের নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। আবার অনেকেই নির্বাচনে কোন প্রার্থী বিজয়ী হবেন তা নিয়ে পড়েন দোটানায়। কারণ এ মুহূর্তে সিদ্ধান্তে ভুল করলে পরে রাজনীতিতে মাশুল দিতে হবে। আবার চেয়ারম্যান প্রার্থীদের ঘিরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আপাতত নির্বাচনী কার্যক্রম থেকে নিজেকে বিরত রেখেছেন। ঘোড়া প্রতীকের রওশনুল হক তুষার ও কাপ-পিরিচ প্রতীকের কামরুল হাসান খোকনের প্রচার-প্রচারণা সেভাবে পরিলক্ষিত না হলেও আনারস ও মোটরসাইকেলের পক্ষে সরাসরি মাঠে নেমেছেন আওয়ামী লীগ-যুবলীগ সহ অন্যান্য নেতাকর্মীরা। মোটরসাইকেল প্রতীকে এর পক্ষে প্রচার ও সভা সমাবেশে অংশ নিতে দেখা গেছে ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা ও একাংশ ইউপি চেয়ারম্যান সহ অন্যান্যরা। আর আনারস প্রতীকে ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর সহ সহযোগী সংগঠনের একাংশ নেতাকর্মীদের।
আর ঠাকুরগাঁও – ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এর একটিই বার্তা আগামী ২১ মে নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের মোশারুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে চাই বলে এক নির্বাচনী সভায় ভোটারদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন রুহিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন।
অপদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) সদর উপজেলা যুব লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ (টিবওয়েল), সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (উড়োজাহাজ), রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম ও (মহিলা) জেলা মহিলা লীগের বন-পরিবেশ বিষয়ক সম্পাদক (ফুটবল) ও যুবমহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম কলস প্রতীকে লড়ছেন। নাম প্রকাশের অনিচ্ছুক আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে ২ জনই হ্যাভিওয়েট প্রার্থী। স্বাভাবিকভাবে ১জনের পক্ষে গেলে আরেকজন ক্ষুব্ধ হবেন। এমন অবস্থায় আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। ২ জনই তাদের পক্ষে কাজ করার জন্য চাপ প্রয়োগ করছে। আর যুবলীগের নেতারা বলেন, আমরা থানা ও ইউনিয়নের রাজনীতি করি। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে জেলার শীর্ষ নেতারা প্রার্থী হওয়ায় তাদের পক্ষে বা বিপক্ষে নির্বাচনে অংশ নিলে ভবিষ্যতে পদ না পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে নেতা কর্মীদের মাঝে বিভেদ তৈরি হচ্ছে। যা সংঘাতে রূপ নিচ্ছে, এমনকি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানেও শঙ্কা রয়েছে বলে জানান তারা। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত ও দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী নির্বাচনকে উন্মুক্ত করে দেয়া হয়েছে। যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তাই তারা পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশ নিয়ে ভোট প্রার্থনা করছেন। এতে কোনো বিভেদ দেখছি না। তবে নেতা-কর্মীদের দলীয় শৃঙ্খলা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে অনুরোধ করেন তিনি। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে, ২য় ধাপে সদর উপজেলায় আগামী ২১মে অনুষ্ঠিত হবে ভোট। এ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মিলে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। একটি পৌরসভা ও ২২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ১৭৫ জন। এরমধ্যে পুরুষ ২লাখ ৪৪ হাজার ৯০৩, নারী ২ লাখ ৪২ হাজার ২৬৮ ও হিজরা ৪ জন। ১৮৫টি ভোট কেন্দ্র ও ১৪৫৩ টি বুথ রয়েছে। ঠাকুরগাঁও জেলা রিটার্রনিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে আগামী ২১ মে সদর উপজেলায় ব্যালট পেপারের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net