1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক  সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাসূল( সঃ) এর আর্দশের কোনো বিকল্প নেই – মাগুরার সেমিনারে ড, রফিকুল ইসলাম প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ফেনীতে নিহত যুবদল নেতা ও কুমিল্লায় ক্ষতিগ্রস্ত ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার মাগুরা-শ্রীপুর বিএনপি পরিবারের সাধারণ সভা ও কমিটি গঠন চন্দনাইশে আটককৃত চোরকে গণধোলাই দিল জনতা  চন্দনাইশ গুচ্ছ গ্রামে নেশাগ্রস্থ স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী আটক আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৭৩ বার

আলমগীর হোসেন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া ২টি কেন্দ্রের শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৯ মে বুধবার রাত ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার অনীক চৌধুরী। স্থগিত কেন্দ্রের ফলাফলসহ ঘোষিত ফলাফলে কৈ মাছ প্রতীকের প্রার্থী সুপার জ্যোতি চাকমা ৮হাজার ২৮৫ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আনারস প্রতীকের সাথোয়াই অং মারমা পেয়েছেন ৬হাজার ৮৩ভোট। মোট কাষ্টিং ভোট ১৫হাজার ২১৫ ভোট। বাতিল ভোটের সংখ্যা ২৯৭ভোট। ৭১.৪১ভাগ ভোট পড়েছে।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে ৮হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্দ্বন্ধি রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকে পেয়েছেন ৫হাজার ৩২১ভোট। মোট ভোট কাষ্টিং ১৩হাজার ৯৩৮ ভোট। বাতিল ভোট ৮৩০। ৬৭.৯৯ভাগ ভোট পড়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের অয়ক্রইপ্রæ মারমা ৮হাজার ৩০৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী মিনুচিং মারমা পদ্ধফুল প্রতীক পেয়েছেন ৫হাজার ৯৮২ভোট। মোট বৈধ ভোট ১৪হাজার ২৮৯বোট। বাতিল ভোট ৫৪৯ভোট। ৬৮.৩১ ভাগ ভোট পড়েছে।

বুধবার সকাল ৮টা থেকে দুল্যাতলী ইউনিয়নের দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষ্মীছড়ি ইউনিয়নের যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের এ ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

প্রতিটি কেন্দ্রে আনসার ভিডিপি ১৪জন, পুলিশ ১২জন, বিজিবি ২প্লাটুন করে এবং র‌্যাব’র একটি টহল রয়েছে। ২জন ম্যাজিষ্ট্রেট দায়িত্বে রয়েছেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত হওয়া ২টি কেন্দ্রের শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলে হয়।

জানা যায়, দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ৩হাজার ২২২ ভোট। যতিন্দ্র পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে মোট ভোটার ২হাজার ৩১৪ ভোট। ২ কেন্দ্র মিলে মোট ভোটার রয়েছে ৫হাজার ৫৩৬ ভোট।

লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোটার ২১হাজার ৭২২ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ১০হাজার ৯৪০ ভোট এবং মহিলা ভোটার ১০ হাজার ৭৮২ ভোট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net