1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩য় বারের মত মাও. সোলাইমান ফারুকী ভাইস-চেয়ারম্যান চন্দনাইশ উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জসিম চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

৩য় বারের মত মাও. সোলাইমান ফারুকী ভাইস-চেয়ারম্যান চন্দনাইশ উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জসিম চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৬৮৭ বার

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

৩য় দফায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে গতকাল ২৯ মে অনুষ্ঠিত চন্দনাইশ উপজেলা পরিষদে নাগরিক কমিটির চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন আহমেদ (মোটর সাইকেল) ৩৮ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৭৪ ভোট।

আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও. সোলাইমান ফারুকী (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে ৪৩ হাজার ৮’শ ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রূপম দেব (উড়ো জাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৪’শ ৫৪ ভোট, আ’লীগ সমর্থিত অপর প্রার্থী একরাম হোসেন (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ১৫৬ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় খালেদা আকতার চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করেন।

উল্লেখ্য যে, চন্দনাইশে ৬৮ কেন্দ্রে ১ লক্ষ ৯১ হাজার ৬০৭ জন ভোটারের মধ্যে, ৬০ হাজার ৭১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলে চন্দনাইশে ৩১.৮৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net