1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে অনুমোদনহীন মাছ বাজারে প্রশাসনের অভিযান ৬ মাছ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

চন্দনাইশে অনুমোদনহীন মাছ বাজারে প্রশাসনের অভিযান ৬ মাছ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৮০ বার

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

চন্দনাইশে ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারি অনুমোদন ব্যতীত বাজার স্থাপন করায় আবু বক্কর ও আব্দুল মোতালেসহ অবৈধ ৬ জন মাছ ব্যবসায়িকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ২৫ মে উপজেলার হাশিমপুর ইউনিয়নের পাটানি পুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দোহাজারী পৌরসভার দেওয়ানহাটে পাইকারি ও খুচরা ইজারাকৃত মাছ বাজার চলমান থাকা অবস্থায় একটি চক্র বাজারটি পৌরসভার বাহিরে নিয়ে যায়। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এ ধারায় অনুমতি ব্যতিরেখে বাজার বসায়। এই বিষয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। উক্ত জায়গায় আদালতের নিষেধাজ্ঞ থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞা কে অবজ্ঞা করে জনৈক ব্যক্তি বিরোধ পূর্ণ জায়গায় আবু বক্কর ও আব্দুল মোতালেব সওদাগরের যোগসাজসে বাজারটি পৌরসভার বাহিরে স্থানান্তর করেন। দোহাজারী পৌরসভা তার ইজারাকৃত বাজারে রাজস্ব হারালো। শনিবার ভোরে সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে অবৈধ ৬ জন মাছ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারায় অনুমতি ব্যতিরেখে বাজার বসানোর খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাজার বসানোর বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে
না পারায় আবু বক্কর ও আব্দুল মোতালেসহ অবৈধ ৬ মাছ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। গত ২৫ মে দুপুর ১২ টার মধ্যে মালামাল সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net