1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৩৮ বছর জ্ঞানের আলো বিলিয়ে অবসরে প্রধান শিক্ষক মোঃ আমির ফয়সাল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

৩৮ বছর জ্ঞানের আলো বিলিয়ে অবসরে প্রধান শিক্ষক মোঃ আমির ফয়সাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৪০৬ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভাধীন ঐতিহ‍্যবাহী ভোলাচং উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির ফয়সাল (এম কম, এম এড) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে সমাজে শিক্ষার আলো ছড়িয়েছেন।

গত ১৪ জুন তিনি অবসরে যান। তিনি উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের কৃতিসন্তান। ১৯৮৭ সালে দৌলতপুর আলিম মাদ্রাসায় শিক্ষকতা পেশা শুরু করেন। ১৯৯৩ সালে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। ২০১৭ সালের ১ আগস্ট ভোলাচং উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর ২০২৪ সালের ১৪ জুন অবসর গ্রহণ করেন।

তিনি নিরলস পরিশ্রম ও প্রশাসনিক কর্মদক্ষতার মাধ্যমে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিদ‍্যালয়ের পরিবেশ, অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছেন।

এছাড়াও রয়েছে তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা। ইতোপূর্বে তিনি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, বৃটিশ শাসনামলে তার দাদা ও দাদার ছোট ভাই শিক্ষকতা পেশায় ছিলেন বিধায় বাবা ও চাচাদের ইচ্ছা থেকেই তিনি শিক্ষকতা পেশায় আসেন। তাছাড়া এ পেশায় সততা ও সম্মানের সাথে কাজ করার সুযোগ রয়েছে তাই তিনি এ পেশায় আসতে আগ্রহী হন।

অবসর সময়ে তিনি নিজেকে সামাজিক ও শিক্ষামূলক কাজে সম্পৃক্ত রাখতে চান। স্ত্রী সরকারি চাকুরীজীবি এবং একমাত্র মেয়ে কেমেস্ট্রিতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে নরওয়েতে স্বামীর সাথে অবস্থান করছেন।

অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, তেমন আর্থিক স্বচ্ছলতা না থাকলেও মানুষ গড়ার গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন‍্য মনে করছি। তার অসংখ্য ছাত্র-ছাত্রী দেশ বিদেশে সুপ্রতিষ্ঠিত। শিক্ষার্থীদের প্রতি তার পরামর্শ হলো, সুশিক্ষা অর্জন করে আদর্শ মানুষ হতে চেষ্টা করো। দেশ এবং জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net