1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে উচ্চ তাপমাত্রার মধ্যেও ভোরের সাথীর সদস্যরা থেমে নেই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিএমপি’র নতুন কমিশনার হলেন খাগড়াছড়ির সন্তান মোসলেহ উদ্দিন  নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে উচ্চ তাপমাত্রার মধ্যেও ভোরের সাথীর সদস্যরা থেমে নেই

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৩১ বার

ঠাকুরগাঁও  জেলায় গরমের মধ্যেও শরীরের সুস্থতার জন্য নিয়মিত ব্যায়ম চালু রেখেছে “ভোরের সাথী” নামক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিদিন ফজরের নামাজের পর সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে একত্রে হয়ে টিম আকারে শারীরিক নানা কসরতের মাধ্যমে ফিট থাকার চেষ্টা অব্যাহত রয়েছে। কয়েকদিনের তাপমাত্রা বৃদ্ধির ফলে সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জনসাধারণের হাটাচলা কিছুটা কমেছে। সেক্ষেত্রে ব্যতিক্রম ভোরের সাথী ও ঠাকুরগাঁও মর্নিং কাব। ২ মে বৃহস্পতিবার ভোরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে দেখা যায়, এই গরমের মধ্যেও ভোরের সাথী টিমের সদস্যরা ব্যায়াম করছেন। প্রায় ২৫/৩০ জন সদস্য দলবেধে বিভিন্ন কসরতের মাধ্যমে ব্যয়াম করছেন। এদের মধ্যে একজন দীর্ঘ নিঃশ্বাস নিয়ে একটি ব্যায়াম করেন পরে সকলে তাকে অনুসরন করে সেই ব্যায়ামটি করে থাকেন। বিভিন্ন বয়সী মানুষজন এতে অংশ নেন।
ভোরের সাথীর সদস্য ইউনিয়ন সহকারী ভূমী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান মলয় বলেন, বিভিন্ন বয়সী মানুষ জন নিজের শরীরকে সুস্থ রাখতে নিয়মিত বিভিন্ন ধরনের ব্যায়াম করছেন। ২০১৪ সালে গুটি কয়েকজন মানুষ এই কাজটি শুরু করলেও বর্তমানে একটি বড় ধরনের সংগঠন গড়ে তোলা হয়েছে। পূর্বে ৫০-৬০ জন সদস্য থাকলেও ক্রমেই তা বাড়তে শুরু করেছে। বর্তমানে ভোরের সাথী টিমের সদস্য সংখ্যা প্রায় দেড় শতাধিক। তিনি আরও জানান, সদস্যদের মধ্যে সরকারী-বেসরকারী চাকুরীজীবী, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী, শিক্ষক, ব্যবসায়ি, চিকিৎসক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ জন রয়েছে। সদস্যদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে সাধারণ মানুষ জন বিভিন্ন রোগে ভুগে থাকেন। সেই রোগ থেকে মুক্তির জন্য নিয়মিত ব্যায়ামটিকে বেছে নিয়েছেন তারা। ফলাফলও পাচ্ছেন। অনেকেই নিয়মিত ব্যায়ামের ফলে বিভিন্ন ধরনের অসুস্থতাকে পিছনে ফেলে কিছুটা সুস্থতা বোধ করছেন।
সংগঠনের সভাপতি ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক বলেন, তাপমাত্রা কোন বিষয় নয়, শরীর সুস্থ রাখতে আমরা নিয়মিত ব্যায়াম করে চলেছি। ২০১৪ সালে অল্প কিছু মানুষ নিয়ে এ সংগঠন গঠন করি। কিন্তু ধীরে ধীরে আমাদের সদস্য সংখ্যা বাড়তে থাকে। আমরা প্রতিদিন সকালে বড় মাঠে মিলিত হয়ে বিভিন্ন শারীরিক কসরতের ফলে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি। বিশেষ করে মধ্য ও বয়স্ক মানুষদের শরীরে নানা সমস্যা যেমন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস, বাত ব্যাথা, এজমায় আক্রান্ত। এখানে নিয়মিত ব্যায়ামের ফলে উল্লেখিত রোগে আক্রান্ত ব্যক্তিরা সুফল পাচ্ছেন। এ ব্যপারে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: নাঈম মিনহাজ কৌশিক বলেন, ভোরের সাথীর সদস্যদের নিয়মিত ব্যায়ামের বিষয়টি দেখেছি। এ জাতীয় ভাল কাজকে সকলে সাধুবাদ জানাবে। বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত ব্যায়ামের ফলে তাদের ওই রোগের ঝুঁকি কমে যায়।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net