1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে জামানত হারিয়েছেন ৯জন প্রার্থী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

নবীগঞ্জে জামানত হারিয়েছেন ৯জন প্রার্থী

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ (হবিগঞ্জ)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৫১৯ বার

দ্বিতীয় ধাপে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকাল ৮ থেকে বিকাল ৪ টায় উপজেলায় গোপন ব্যালটের মাধ্যমে ভোটের গ্রহণ চলে। এতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন ৩ জন। তারা হলেন, শেখ মোস্তফা কামাল (কাপ- পিরিচ), শাহ আবুল খায়ের (কৈ মাছ) ও বোরহান উদ্দিন চৌধুরী (আনারস)।ভাইস-চেয়ারম্যান পদে

জামানত হারিয়েছেন ৬ জন। তারা হলেন, আলমগীর আহমেদ চৌধুরী সালমান (বৈদ্যুতিক বাল্ব), মোহাম্মেদ অনর উদ্দিন (উড়োজাহাজ), রুবেল আল মামুন তালুকদার (টিউবওয়েল), আব্দুল আলীম ইয়াছিনী (টিয়া পাখি), মুরাদ আহমদ (চশমা) ও মোঃ হেলাল চৌধুরী (আইসক্রিম)। তবে ওই উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কোন প্রার্থী জামানত হারাননি।ঘোষিত ফলাফল অনুযায়ী জানা যায়, নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৬৮৭। এর মধ্যে ৮ ভাগের বেশি ভোট পেয়ে বেসরকারীভাবে
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সদ্য বহিঃস্কৃত উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম-আহবায়ক
মোঃ মুজিবুর রহমান চৌধুরী সেফু চিংড়ি মাছ)। তিনি পেয়েছেন ২৫ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া) পেয়েছেন ২১ হাজার ৭৫১ ভোট, এডভোকেট সুলতান মাহমুদ (মোটর সাইকেল) ২০ হাজার ৫৬৩ ভোট, এ.কে.এম নূর উদ্দিন চৌধুরী (দোয়াত কলম) পেয়েছেন ১৭ হাজার ৯৪২ ভোট ও মোঃ ইমদাদুর রহমান (মুকুল) (হেলিকপ্টার) পেয়েছেন ১৭ হাজার ৪৭ ভোট। তবে প্রদত্ত ভোটের চেয়ে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন শাহ আবুল খায়ের (কৈ মাছ)। তিনি পেয়েছেন ১ হাজার ৯৫০ ভোট, শেখ মোস্তাফা কামাল (কাপ-পিরিচ)। পেয়েছেন ১ হাজার ৯০৫ ভোট ও বোরহান উদ্দিন চৌধুরী (আনারস)। পেয়েছেন ৩ হাজার ৩৭৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৬২৯ ভোট। এর মধ্যে ৮ ভাগের বেশি ভোট পেয়ে বেসরকারীভাবে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল জাহান চৌধুরী (তালা)। তিনি পেয়েছেন ৩৯ হাজার ৭৬০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী (বই)।পেয়েছেন ১৮ হাজার ৪৪১ ভোট ও গতি গোবিন্দ দাশ (মাইক)। পেয়েছেন ১৮ হাজার ৩৮ ভোট। তবে প্রদত্ত ভোটের কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন আলমগীর আহমেদ চৌধুরী সালমান (বৈদ্যুতিক বাল্ব)।পেয়েছেন ৯ হাজার ৩৮১ ভোট, মোহাম্মেদ অনর উদ্দিন (উড়োজাহাজ)। পেয়েছেন ৭ হাজার ৪৬ ভোট, রুবেল আল মামুন তালুকদার ৪ (টিউবওয়েল)। পেয়েছেন ৬ হাজার ৯৪০ ভোট, আব্দুল আলীম ইয়াছিনী (টিয়া ন পাখি)। পেয়েছেন ৬ হাজার ৬০৯ দ ভোট। মুরাদ আহমদ (চশমা)। তিনি পেয়েছেন ১ হাজার ৮৮৩ ও মোঃ হেলাল ন চৌধুরী (আইসক্রিম)। পেয়েছেন ১ ল হাজার ২৬১ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৫৮২। এর মধ্যে ৮ ভাগের বেশি ভোট পেয়ে বেসরকারীভাবে ত মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ ছইফা রহমান (কাকুলী) (ফুটবল)। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৬১৫ ভোট। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বর্তমান । মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ভোট পেয়েছেন ২৩ হাজার ৫৪৪ ভোট। ওই পদে আর কোন প্রার্থী জামানত হারাননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net