1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রাজনকে নাগরিক সংবর্ধনা প্রদান! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে

মাগুরার শ্রীপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রাজনকে নাগরিক সংবর্ধনা প্রদান!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৪৭৭ বার

মোঃ সাইফুল্লাহ মাগুরা

মাগুরা শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২৩মে বৃহস্পতিবার রাতে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী গ্রামবাসীর আয়োজনে সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের শতশত নারী-পুরুষ শিশু-কিশোর যুবক -যুবতী আবাল বৃদ্ধা বনিতাসহ আপামর জনগণ তাদের প্রিয় নেতাকে সংবর্ধনা প্রদান করেন। তাদের অকৃত্রিম ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
নির্বাচনে বিজয়ের পর তিনি ছাড়া মাগুরায় কোন নির্বাচিত জনপ্রতিনিধিকে এত পরিমান সংবর্ধনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন অনেকে।
গণসংবর্ধনা অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নুরুজ্জামান এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিচুর রহমান কনক, সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন, উপজেলা যুবলীগ নেতা খাঁন তৈয়বুর রহমান, মোঃ হাসানুজ্জামান হান্নানসহ অন্যরা।
অনুষ্ঠানে জনপ্রতিনি, সাংবাদিক, সমাজকর্মী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net