1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্্যাব! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্্যাব!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৮০ বার

মোঃ সাইফুল্লাহ ; মাগুরার শ্রীপুরে দেশীয় তৈরী ২টি পাইপগানসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬। মঙ্গলবার রাতে শ্রীপুর- মাগুরা সড়কের শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে ।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বায়তুন নুর জামে মসজিদের পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দুজনের কাছ থেকে দেশীয় তৈরী ২ টি পাইপগান উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, উপজেলার শ্রীপুর গ্রামের গোকুল বিশ্বাসের পুত্র মিন্টু বিশ্বাস (৩৯) ও একই গ্রামের মৃত অহিদুল বিশ্বাসের পুত্র ইব্রাহিম বিশ্বাস(২৫)। আটক মিন্টু বিশ্বাসের নামে এর আগেও অস্ত্র মামলা সহ ৪ টি মামলা রয়েছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসনীম আলম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আটক মিন্টু বিশ্বাসের নামে এর আগেও অস্ত্র মামলাসহ ৪ টি মামলা রয়েছে। আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net