1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তদন্ত কমিটির সদস্যের প্রতি কুবি শিক্ষক সমিতির আপত্তি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

তদন্ত কমিটির সদস্যের প্রতি কুবি শিক্ষক সমিতির আপত্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩৬১ বার

কুবি প্রতিনিধি:

গত ২৮ এপ্রিল শিক্ষকদের মারধরের ঘটনায় সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটিতে আপত্তি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সিন্ডিকেট সভায় উপাচার্যের অনিয়মের পক্ষপাতিত্বমূলক ভূমিকা পালন করার অভিযোগে তদন্ত কমিটির সদস্য প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী কে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১৫ মে) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত ও রেজিস্ট্রার দপ্তরে প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

 

চিঠিতে বলা হয়, কুবির সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী সিন্ডিকেটে শিক্ষকদের স্বার্থ পরিপন্থি ও নিয়ম বহির্ভূত যে-সকল সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সিন্ডিকেট সদস্য হিসেবে তিনি সেসকল সিদ্ধান্তে উপাচার্যের একজন কট্টর সমর্থক ছিলেন। তিনি সিন্ডিকেটে যেহেতু নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেননি সে কারণে আমরা মনে করি, ২৮ এপ্রিল উদ্ভূত পরিস্থিতি নিয়ে যে তদন্ত কমিটি করা হয়েছে সেখানেও তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন না। তাই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। অন্যথায় তিনি উক্ত তদন্ত কমিটির সদস্য হিসেবে থাকলে তিনি পক্ষপাতমূলক আচরণ করতে পারেন।

তারা আরও বলেন, শিক্ষক সমিতির সাথে কোনো ধরনের আলোচনা ছাড়াই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে৷ এছাড়াও উক্ত কমিটিতে সমিতির সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষক সমিতির প্রতিনিধি হিসেবে একজন সদস্য অন্তর্ভুক্ত করারও অনুরোধ জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net