ঢাকা   ০৪:০৫:০২ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৩৩৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল

শ্যামল বাংলা  (ডিজিটাল নিউজ ডেক্সঃ)
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম- এর ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ ইং বাদ আসর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম- এর ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় দিনব্যাপী কোরআন খতম অনুষ্ঠিত হয়।
এই সময় দোয়া ও মোনাজাতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

এ ছাড়াও  মোনাজাতে আরও অংশ নেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার, ভাতিজা অভিক এস্কান্দার, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মেহেদী, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারসহ বিএনপি চেয়ারপারসনের পরিবারের সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি