1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ১যুবক নিহত ! আহত ২০ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

মাগুরায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ১যুবক নিহত ! আহত ২০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৫৫ বার

মোঃ সাইফুল্লাহ (মাগুরা)

মাগুরার সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে জাহিদ মোল্যা (৪৪) নামে এক যুবক নিহত  হয়েছে বলে । আহত হয়েছে অনন্ত  আরো ২০ জন। নিহত জাহিদ একই গ্রামের আবদুল কুদ্দুস মোল্যার পুত্র।

এলাকাবাসি জানায়, বেঙ্গাবেরইল গ্রামের আনারুল মোল্যার সাথে বড় ভাই জয়নাল মোল্যার ছেলে আশরাফ মোল্যার মধ্যে শরিকানা জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকালে আনারুল মোল্যা বাড়ির সামনে বিরোধপূর্ণ একটি জমিতে মাটি ভরাটের কাজ করছিলো।

এ সময় তার ভাতিজা আশরাফ এতে বাঁধা দিলে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয় পরিবারের সমর্থনে একই গোষ্ঠির লোকজন ঢাল সড়কি নিয়ে দাঙ্গায় লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন কমবেশি আহত হয়। আহতদের মধ্যে আলতাফ মোল্যা (৫৩), আলমগীর (৪৫), জাহিদ বিশ্বাস (৪৪), জাহিদ মোল্যা (৪৪), মোশারফ মোল্যা (৫৬), উজ্জ্বল মোল্যা (২৪), পিকুল মোল্যা (৪২), মনিরুল (৩২), নাসিরুল রফিক মোল্যা (৩৮), রবিউল মোল্যা (৪০), শমসের মোল্যা, হাসানুর মোল্যা (৪০) ও সায়েদ মোল্যা (৩৫) কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত জাহিদ মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

এদিকে জাহিদ মোল্যার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার সর্মথকেরা প্রতিপক্ষের অন্তত ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী রাসেল বলেন, খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net