1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অব: নির্বাহী প্রকৌশলীর অনশন ঠাকুরগাঁওয়ে বকেয়া বেতন-ভাতা পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

অব: নির্বাহী প্রকৌশলীর অনশন ঠাকুরগাঁওয়ে বকেয়া বেতন-ভাতা পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৫৪ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বকেয়া বেতন-ভাতা, অবসর ভাতা পাওয়ার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো: বেলায়েত হোসেন অনশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। ১৪ জুন শুক্রবার সকালে ঠাকুরাগঁও প্রেসক্লাব চত্বরে তাকে অনশনরত অবস্থায় দেখা যায়। তিনি সাংবাদিকদের জানান, ১৯৮৩ সালে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্ম ভিত্তিক সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পেয়ে প্রথম গাইবান্ধার উপ-বিভাগীয প্রকৌশলী পদে যোগদান করেন। এর পর বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের পর ঠাকুরগাঁওয়ে হিসাব রক্ষণ কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে উচ্চতর স্কেলে বেতন ভাতা আহরণ করেন। পরবর্তিতে ৯৬ সালে হিসাব রক্ষণ কার্যালয় নিরীক্ষা কালে নিরীক্ষা দল তার উচ্চতর স্কেলে বেতন ভাতা আহরণের উপর আপত্তি উত্থাপন করে। এ অবস্থায় ২০০০ সালে তার চাকুরী রাজস্ব বাজেটের অন্তর্ভুক্ত করা হয়। এ অবস্থায় ২০১০ সালের জুন মাসে তিনি অবসরে যান। পরবর্তিতে দীর্ঘ ১২ বছর অতিবাহিত হলেও তিনি তার বকেয়া বেতন-ভাতা ও অবসর ভাতা আহরণ করতে পারেননি। তার বয়স ৭২ বছর অতিক্রম করেছে উল্লেখ করে তিনি তার বকেয়া বেতন-ভাতা, অবসর ভাতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net