ঢাকা   ০৪:২১:৫৭ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন: পৃথিবীর অস্তিত্ব রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ জরুরি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার  গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ২৮ই নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন: আয়োজনে মারকাযুত তাক্বওয়া মাদরাসা  রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন

কিশলয় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩৫১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গত বৃহস্পতিবার ১৩ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষক ও অভিভাবকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে বিনাপ্রতিদন্ধিতায় ১ জন দাতা সদস্য,
ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি পদে অভিভাবকদের ভোটে ৪ জন অভিভাবক, ১ জন মহিলা, শিক্ষকদের ভোটে ২ জন শিক্ষক ও ১ সংরক্ষিত মহিলা শিক্ষক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন দাতা সদস্য রেজাউল করিম রেজু,
মাধ্যমিক শাখার অভিভাবক জিয়াউল করিম, মেহের আলী, প্রাথমিক শাখার মুহাম্মদ আবদুল হামিদ, মোহাম্মদ হুমায়ূন কবির, সংরক্ষিত মহিলা অভিভাবক লুৎফুন্নেছা আক্তার লুৎফা, সাধারন শিক্ষক প্রতিনিধি এসএম মুমিনুল হক চৌধুরী, মিজানুর রহমান ও সংরক্ষিত মহিলা শিক্ষিকা ফাতেমা জান্নাত।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি