1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন-র‍্যালি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার 

মাগুরায় পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন-র‍্যালি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩০৬ বার

মগুরা প্রতিনিধিঃ

“প্লাস্টিক পলিথিন বর্জন করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ সকালে নয় দফা দাবিতে মানব বন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল মাগুরা শাখা ।

আজ বুধবার সকালে মাগুরা পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজের উপরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন মাগুরা জেলার সভাপতি এটিএম আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন। বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল মাগুরা শাখার সভাপতি এ বি এম আসাদুর রহমান, জেলা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক রূপক আইচ, সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা ঝন্টু, পরিবেশ নেত্রী সম্পা বসু, কল্যাণী বিশ্বাস, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, উন্নয়ন ব্যক্তিত্ব আরিফ আহমেদ প্রদীপ সহ অন্যরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি পেশ করে সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে মাগুরা জেলার প্রধান নদী গুলির নাব্যতা ফিরিয়ে এনে দূষণ দখল প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষায় ৯ দফা দাবি তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net