1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যাত্রা শুরু হলো নৃত্যপটের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

যাত্রা শুরু হলো নৃত্যপটের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৫৭৮ বার

পুরান ঢাকায় শিল্প ও সংস্কৃতিকে আরো বেগবান করতে যাত্রা শুরু হলো ‘নৃত্যপট’ এর। নৃত্যপট কাজ করবে গান এবং নাচ নিয়ে।

দীর্ঘ বছর ধরে যারা সংস্কৃতি অঙ্গনে নিজেদের অবদান রেখে চলেছেন এমন কিছু সংস্কৃতি প্রেমীদের নিয়ে আজ পুরান ঢাকার কায়েৎটুলী এলাকায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে।

নতুন এই সংগঠনের পরিচালনা জন্য একটি কমিটি গঠন করা হয়।

মূলত ২০২২ সালের ১৬ই ডিসেম্বর যাত্রা শুরু করেছিল নাচের এই সংগঠনটি। আজ পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে পরিপূর্ণতা লাভ করলো।

সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রনজু আহমেদ এবং সাধারণ সম্পাদক আইরিন পারভীন মুক্তা।

সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মঈন উদ্দিন আহমেদ, মাহমুদ আলম বাড্ডু, জি. এ. ওসমান বাবুল, তাসনিম খানম, সহ-সাধারন সম্পাদক নাজমা লাকী, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান পারভেজ, সহ-সাংঠনিক সম্পাদক আসিফ বাবু, দপ্তর সম্পাদক সাঈদ আহমেদ, অর্থ সম্পাদক শিমুল রানা, সহ-অর্থ সম্পাদক ইয়ামান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, অনুষ্ঠান সম্পাদক আদারিকা আফরিন, নির্বাহী সদস্য গোলাম জিলানী, শিমুল ওসমানী, আমিনুল ইসলাম সুমন, শাহাদাত হোসেন, আনিকা সুস্মিতা।

নতুন সভাপতি রনজু আহমেদ বলেন, আকাশ সংস্কৃতি ও মোবাইলে আসক্তির হাত থেকে ভবিষ্যৎ প্রজন্ম কে রক্ষা করতে এবং দেশীয় সংস্কৃতি চর্চা ধারা অব্যাহত রাখতে কাজ করবে নৃত্যপট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net