1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

চৌদ্দগ্রামে র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২০২ বার

কুমিল্লা  চৌদ্দগ্রামের আলোচিত যুবলীগ নেতা জামাল উদ্দিন বাক্কা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী মো: মোশাররফ হোসেন (৪৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের মৃত ইসমাইল ভেন্ডারের ছেলে। বুধবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০১৬ সালের ০৮ জানুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগের তৎকালীন সভাপতি জামাল উদ্দিন প্রকাশ বাক্কা জামালকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে গুলি করে সন্ত্রাসীরা। পরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয় তাকে। ঘটনার পর নিহতের বোন বাদী হয়ে আলকরা ইউপি’র তৎকালীন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন বাচ্চুসহ ২১ জনের নাম উল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে। গত ১২ মে কুমিল্লার আদালত ৯ জনকে মৃত্যুদন্ড ও ৯ জনকে যাবজ্জীবন সাজার রায় প্রদান করে। এর মধ্যে আসামী মো: মোশাররফ হোসেনকে যাবজ্জীবন এবং সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, র‌্যাব-১১ এবং র‌্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামীর ‘অনন্যা’ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। আইনী কার্যক্রম শেষে আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net