ঢাকা   ১০:৩৫:৫০ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৩৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি৷

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শাহীন আলম মজুমদার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত শাহীন মজুমদার উপজেলার শ্রীপুর ইউনিয়নের বগৈড় গ্রামের মরহুম মাস্টার ফজলুর রহমান মজুমদারের তৃতীয় ছেলে। তথ্যটি নিশ্চিত করেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার শাহ আলম। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৪টায় কুমিল্লার লাকসাম রোড এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে।

নিহতের ভাই সাইফুল ইসলাম মজুমদার জানান, আমার ভাই শাহীন আলম মজুমদান তার এক বন্ধুকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ভুশ্চি হয়ে কুমিল্লা শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লার লাকসাম রোড এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে অজ্ঞাতনামা একটি গাড়ী পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে শাহীন মজুমদার গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে কুমিল্লা (কুচাইতলী) মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শাহীন আলম মজুমদারের মৃত্যুতে তার বৃদ্ধা মা সহ পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের গগণবিদারী চিৎকারে যেন আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি