1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেলেন তরুণী। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় 

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেলেন তরুণী।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৬৩ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

নবজাতক শিশুকে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন তরুণী বাচ্চাটি এখন শিশু ওয়ার্ডে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে ।

ঠাকুরগাঁও ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেছেন এক তরুণী। নবজাতক শিশুটিকে ভর্তির ২ ঘণ্টা পর ঐ তরুণী হাসপাতাল থেকে চলে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। সোমবার (১ জুলাই) সকাল ৮টার দিকে নবজাতক শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কাগজে ঠিকানা উল্লেখ করা পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী। অভিভাবকের নাম লেখা হয়েছে জয় নামে এবং নবজাতকের নামের স্থলে লেখা বেবি। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, ১ জুলাই সোমবার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডের সদ্য ভূমিষ্ঠ মেয়ে বাচ্চাকে কে বা কারা রেখে পালিয়ে গেছেন। এরপর ২ জুলাই মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নবজাতকের পরিবারের সন্ধান মেলেনি। তার খোঁজ নিতেও কেউ আসেননি। বাচ্চাটি এখন শিশু ওয়ার্ডে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে, সে সুস্থ আছে। নবজাতক শিশুকেকে হাসপাতালে রেখে গেলেন মা-বাবা নিজের সন্তান আইসিইউতে রেখে অন্যের নবজাতক চুরি শিশু ওয়ার্ডে দায়িত্বরত এক নার্স বলেন, সকাল ৮টায় এক তরুণী শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। সকাল দশটা থেকে ঐ তরুণীকে বাচ্চাটির পাশে আর দেখা যায়নি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, বাচ্চাটিকে কে বা কারা হাসপাতালে রেখে চলে গেছেন। পরবর্তী সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। ঠাকুরগাঁও শিশু পরিবারকে বিষয়টি জানিয়েছি। এ মুহূর্তে বাচ্চাটির একজন অভিভাবক দরকার। তাই আমরা বাচ্চাটিকে কারও কাছে দিতে চাই। এরই মধ্যে কয়েকজন কাগজ সহ আবেদন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net