1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ আহত ৯ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদ নির্বাচন: ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী কোটি কোটি টাকা আয়, তবুও সাদামাটা বিয়ে তাদের বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি পিসিবির আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের ডঃ ইকবাল এর প্রার্থীতা বহাল দেবিদ্বারে মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ছায়াতেই সোনালি স্বপ্ন: নবীনগরে হলুদ চাষে সফল কৃষক খুটাখালীর পীর ছাহেব হুজুরের ইছালে ছওয়াব মাহফিল ২২-২৩ জানুয়ারী জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই,,আবুল কালাম 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশসহ আহত ৯

ফজলে মমিন,শ্রীপু(গাজীপুর)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৮৬ বার

বোনাস এবং ছুটির টাকার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুই জন পুলিশসহ ও কয়েকজন শ্রমিকসহ অন্তত ৯ জন আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে শ্রমিকরা মাওনা এলাকায় মহসড়কে অবস্থান করায় বেলা সাড়ে ১২টা থেকে মহাসড়কটি বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় আনোয়ারা নিট কম্পোজিট লিমিটেড কারখানায় শ্রমিকেরা হাজিরা বোনাস এবং ছুটির টাকার দাবিতে শ্রমিক আন্দোলন শুরু করে।

শ্রমিকরা জানায়, আমরা হাজারও শ্রমিক একসাথে শান্তিপূর্ণ ভাবে দাবি নিয়ে মহাসড়কে অবস্থান করছি। পুলিশ আমাদের ব্যাপকভাবে মারপিট ও দমন করার চেষ্টা করছে। আমাদের ছুটির টাকা দিবে বলে দিচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে কাজ করি আমাদের বেতনও বাড়ায় না।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকেরা সংঘটিত হয়ে রঙ্গীলা বাজার, মাওনা পল্লী বিদ্যুত থেকে একটু উত্তরে, ঢাকা ময়মনসিংহ সড়কে এ বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করে। পুলিশ শ্রমিকদেরকে মহাসড়ক ছেড়ে দিতে বললে শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে শ্রমিক পুলিশ সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে পৌছে মহাসড়ক হতে শ্রমিকদের সরানোর সর্বাত্বক চেষ্টা করে। এক পর্যায়ে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ও সংঘর্ষ হয়। এতে শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুন নূর এর মাথা ফেটে যায় এবং কয়েকজন পুলিশ আহত হয়। ইন্সপেক্টর আব্দুন নূর সহ আহত পুলিশ সদস্যদের হাসপাতালে প্রেরণ করা হয়। একই সময় পুলিশের আক্রমনে কয়েকজন শ্রমিকও আহত হয়।

বর্তমানে শ্রমিক ও পুলিশ দূরত্ব বজায় রেখে রাস্তায় মুখোমুখি অবস্থান করছে। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।

দুপুর ১ টা ৪৫ মিনিটে মাওনা হাইওয়ে থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানান, আপাতত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

আনোয়ারা নিট কম্পোজিট লিমিটেড কারখানায় কর্তৃপক্ষ সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি।

বেলা দুইটা ৫০ মিনিটে গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর ক্যাম্পের পরিদর্শক আরমান আলী বলেন, আমাদের কয়েকজন আহত হয়েছে। সমস্যা চলতেছে। তবে মহাসড়ক আংশিক চালু হয়েছে বলে তিনি দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net