1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

নবীনগরে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৫৬৬ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল‍্যবিবাহ বন্ধকরণ বিষয়ে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।

উপস্থিত ছিলেন, পৌর মেয়র অ্যাডভোকেট শিব সংকর দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শিউলি, সহকারী কমিশনার (ভূমি) আবু মোছা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস প্রমুখ।

প্রধান অতিথি সর্বজনীন পেনশন স্কীমের সুবিধাসমূহ নিয়ে মোটিভেশন বক্তব্য রাখেন।

এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব‍্যক্তিবর্গ, শিক্ষক, সংবাদকর্মীসহ বিভিন্নশ্রেণীপেশার ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net