1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর-লুটপাট! দেশীয় অস্ত্রসহ আটক-৬  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মাগুরায় আওয়ামী লীগের দু-গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর-লুটপাট! দেশীয় অস্ত্রসহ আটক-৬ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩৩০ বার

মোঃ সাইফুল্লাহ মাগুরা

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের তিনটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুুটপাট চালানো হয়। এ সময় পুলিশী অভিযানে দেশীয় অস্ত্রসহ উভয় গ্রুপের ৬ জনকে আটক করে। ওইদিন রাতেই পুলিশ বাদী হয়ে ৫২ জনকে এজাহারভূক্ত এবং ২’শ থেকে ৩’শ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার আমতৈল গ্রামের রফিকুল ইসলাম ও সাবু বিশ্বাস সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সোমবার দুপুরে দু-পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রফিকুল ইসলাম, মিজানুর রহমান ও আবু দাউদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। মিজানুর রহমান ও আবু দাউদ বিশ্বাস সাবু বিশ্বাসের সমর্থক বলে জানা গেছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষের ৬ জনকে আটক করে।

 

এ বিষয়ে মিজানুর রহমানের বড় ভাই আব্দুল আলীম বিশ্বাস জানান, আমার ছোট ভাই মিজান ঢাকায় থাকে। রফিকুল ইসলাম, আতিয়ার বিশ্বাস, ইদ্রিস ও আরিফের নেতৃত্বে প্রায় ৪০ থেকে ৫০ জন আমাদের বাড়িতে হামলা করে। এ সময় তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। তারা আমার বাড়িতে থাকা ব্যবসার ১২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। আমি ঘটনার সঠিক বিচার চাই।

 

এ বিষয়ে জানতে রফিকুল ইসলামের সাথে মুবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় আটক ৬ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ বাদী একটি মামলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net