ঢাকা   ০৮:৫৯:২৫ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাগুরায় রাতের আঁধারে বীর মুক্তিযোদ্ধার ঘর পোঁড়ানোর অভিযোগ!!!

মোঃ সাইফুল ইসলাম (মাগুরা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৫৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা  শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের একটি রান্নাঘর রাতের আঁধারে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে!। বুধবার ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের কাছে এইবার দিয়ে ৩ বার আগুন দিয়ে তার বাড়ির ঘর পোড়ানোর অভিযোগ করেন।

শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান, ১৯৯৫ সালে  ১১ নং পূর্ব শ্রীকোল মৌজার আরএস ৩২১ নং দাগের ১২ শতক জমির উপর সেমি পাকা দু’টি বসত ঘর ও একটি রান্নাঘর তৈরি করে বসবাস শুরু করেন। কয়েক বছর পর তিনি খামারপাড়া এস আই সিনিয়র  মাদ্রাসার পাশে আরেকটি বাড়ি তৈরি করে পরিবার নিয়ে সেখানেই বসবাস করেন। এদিকে পুরাতন বাড়িটিতে ভাড়া দেওয়া ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতায় সেখান থেকে চলে যায়। বর্তমানে সেখানে কেউ বসবাস করেন না। আর এই সুযোগে কিছু দুর্বৃত্ত গত ৬ ফেব্রুয়ারি, ২৬ জুন, ও ৫ জুলাই রাতের আঁধারে রাস্তার পাশে থাকা সেমিপাকা রান্না ঘর পুড়িয়ে দেয়। এতে আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে এলাকাবাসী  ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি