1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও ফুলছড়ি রেঞ্জের সৃজিত বাগান পরিদর্শনে ডিএফও - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর

ঈদগাঁও ফুলছড়ি রেঞ্জের সৃজিত বাগান পরিদর্শনে ডিএফও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩০১ বার

সেলিম উদ্দীন,ঈদগাঁও।

কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন সৃজিত বাগান পরিদর্শন করেছেন বিভাগীয় বনকর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার।

৮ জুলাই (সোমবার) ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটে সুফল প্রকল্পের অর্থায়নে সৃজিত ২০১৯-২০, ২০২১-২২,২০২২-২৩ অর্থবছরের এনরিচমেন্ট, এফজিএস বাগান পরিদর্শন শেষে ডিএফও জেলায় সবুজ বেষ্টনী সৃজন, পতিবেশ পুনরুদ্ধার ও ইকো-ট্যুরিজম উন্নয়ন শীর্ষক প্রকল্পের ২০২১-২২, ২০২২-২৩ এএনআর ও সদ্য সৃজিত ১০.০ হেঃ ২০২৩-২৪ অর্থবছরের দীর্ঘ মেয়াদি বাগান পরিদর্শন করেন।

এসময় ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, রাজঘাট বিট কর্মকর্তা ও রেঞ্জের স্টাফগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার সৃজিত বাগানের সফলতার কার্যক্রম দেখে তিনি সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং সৃজিত বাগান সমূহকে শতভাগ সফল বাগানে পরিণত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বাগান পরিদর্শনকালে ডিএফও বন্যহাতির পাল দেখতে পান এবং রেঞ্জ কর্মকর্তাসহ সকলকে বন্যপ্রাণী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net