1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রের মাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্কুলের পরিচালক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

ছাত্রের মাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্কুলের পরিচালক

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৭৪ বার

গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্রের মাকে ধর্ষণের অভিযোগে মো. আমিনুল ইসলাম মানিক (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে মানিকের বিরুদ্ধে মামলা করেন। এরপর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন বলেন, ‘আজ সোমবার দুপুরে মানিককে আদালতে সোপর্দ করা হয়েছে।

আমিনুল ইসলাম মানিক উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক।

মামলার বরাত দিয়ে এসআই মো. হেলাল উদ্দিন জানান, ভুক্তভোগী নারীর ছেলে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া-আসা করতেন ওই নারী। এর মধ্যে মানিকের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে, মানিক ওই নারীর সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন। এক পর্যায়ে ওই নারী মানিকের সঙ্গে দেখা করতে যান। তখন তার ইচ্ছের বিরুদ্ধে মানিক শারীরিক সম্পর্ক করেন। তখন কৌশলে মানিক ওই নারীর আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক করতেন। এক পর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

বিষয়টি ধামাচাপা দিতে মানিক ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। তখন তিনি সরল বিশ্বাসে তার গর্ভের সন্তান নষ্ট করতে রাজি হন। এরই মধ্যে বিষয়টি স্থানীয়ভাবে প্রকাশ পায়। এতে ওই নারীর স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে তাড়িয়ে দেন।

অপরদিকে, মানিক ওই নারীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন। এরপর ভুক্তভোগী নারী কোনো উপায় না পেয়ে মানিকের বিরুদ্ধে শ্রীপুর থানার মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত মানিককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net