1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৯৫ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও হতে ঢাকাগামী ট্রেনের পূর্বের ১৭০ টি আসন পুনর্বহাল ও বগির মান উন্নয়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ৮ জুলাই সোমবার দুপুর ১২ টায় ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় “বদলে দাও ঠাকুরগাঁও” এর আয়োজনে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, “বদলে দাও ঠাকুরগাঁও” এর প্রধান সমন্বায়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর উস সাদিক, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম জসিম, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি এম এ সামাদ, সাংবাদিক, অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, আরমান শিহাব সহ অনেক। এ সময় তারা বলেন, ঠাকুরগাঁওয়ে আগেও ট্রেনের বগি পরিবর্তন করা হয়েছে যার ফলে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষকে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। একদিকে যেমন ট্রেনের বগি পরিবর্তন করেছে অন্যদিকে কয়েকদিন আগে আবার ট্রেনের আসন সংখ্যা কমিয়ে আনা হয়েছে যা আমাদের উত্তরবঙ্গের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ। সকলের দাবি বাংলাদেশের সবচেয়ে দূরত্বের জায়গা ঠাকুরগাঁও ও পঞ্চগড়। তাই এই অঞ্চলে ভালো ও মানসম্পন্ন ট্রেনের পাশাপাশি আসন সংখ্যা বাড়ানো হোক। এ সময় বক্তারা আরো বলেন, আমাদের আসন সংখ্যা যেটা পূর্বের ছিল সেই আসন সংখ্যা থেকে ৬০ টি আসন কমানো হয়েছে। আমরা মনে করি আরও আসন সংখ্যা বেশি দিয়ে যদি ভালো মানের বগি দেওয়া হয় তাহলে এই অঞ্চলে মানুষের জন্য অর্থনৈতিক পথ যেমন সুগম হবে অন্যদিকে যাতায়াতের রাস্তাও সুখময় হবে।

অবিলম্বে এসব করা না হলে পরবর্তীতে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net