1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ভারী বর্ষণে ভাঙছে সড়ক, যাতায়াতে দুর্ভোগ ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ভারী বর্ষণে ভাঙছে সড়ক, যাতায়াতে দুর্ভোগ !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৯৩ বার

ঠাকুরগাঁওয়ে টানা কিছুদিনের ভারী বর্ষণ আর পানির স্রোতে ভেঙে গেছে একটি সড়কের একাংশ। এতে ভোগান্তিতে পড়েছে ঐ এলাকার মানুষেরা। ৬ জুলাই শনিবার ভোররাতে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের শিল্পকলা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়দের।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরেই থেমে থেমে সারাদিন বৃষ্টি হচ্ছে। এতে বেড়ে যায় নদীর পানি। ৬ জুলাই শনিবার রাতভর ভারী বৃষ্টিপাতে ভেঙে পড়ে যায়, সড়কের একটি অংশ। ধীরে ধীরে ভাঙ্গন বাড়তে থাকে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মমিন,তনু,ফাতেমা সহ বেশ কয়েকজন বলেন,কিছুদিন ধরে সারাদিন বৃষ্টি হচ্ছে। ৫ জুলাই শুক্রবার ও সারাদিন বৃষ্টি হয়েছে, এতে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ৬ জুলাই শনিবার ভোররাতে বৃষ্টির মাত্রা বেশি হওয়ায় পানির চাপে রাস্তাটির একটাংশ প্রথমে ভেঙ্গে যায়। পরবর্তীতে ধীরে ধীরে অর্ধেকটি ভেঙ্গে যায়। এতে আমাদের এই এলাকার মানুষদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে এসেছেন পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম। এ সময় মেয়র আঞ্জুমান আরা বন্যা বলেন, প্রতিনিধিরা খবর দেয়ার সাথে সাথে এসেছি। সড়কটির অনেকাংশ ভেঙ্গেছে। আমরা চেষ্টা করছি এটার একটি সমাধান করার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net