1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভ্রাম্যমাণ অভিযানে বাঁশখালীতে ৪টি বোটসহ ১১৫মণ মাছ জব্দ, ১০লক্ষ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ভ্রাম্যমাণ অভিযানে বাঁশখালীতে ৪টি বোটসহ ১১৫মণ মাছ জব্দ, ১০লক্ষ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৬৭ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে ৬৫ দিন সমুদ্রে মাছ আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বোট ফিশিং করায় বঙ্গোপসাগরের বাঁশখালী চ্যানেলের বিভিন্ন পয়েন্টে রোববার দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এ সময় মাছ বোঝাই ৪টি বোট আটক, একটি যান্ত্রিক মৎস্য নৌযানে অবৈধভাবে ট্রলিং সিস্টেম বসানোসহ, ১১৫ মণ সামুদ্রিক মাছ জব্দপূর্বক সর্বমোট ১০ লক্ষ ৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে শেখেরখীল ফাঁড়িরমুখে অবৈধভাবে মশারীর নেট বসিয়ে চিংড়ি পোনা ধরার অপরাধে ৫টি নেট জব্দপপূর্বক পোড়ানো হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর নির্দেশনায় উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড বাঁশখালী এ যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে এ সময় সিনিয়র বাঁশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কোস্টগার্ডের কন্টিজেন্স কমান্ডার মো. মিজানুর রহমান, সামুদ্রিক মৎস্য দপ্তর চট্টগ্রামের পরিদর্শক মো. মনজুর আলম, আব্দুল কুদ্দুস, মেরিন অফিসার সাইফুল ইসলাম, ইনুমেটর মো. আলমগীর উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, অভিযানে অবৈধভাবে ফিশিং করায় ৪টি বোট আটক পূর্বক ৪৬০০ কেজি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ থেকে ৫শ কেজী মাছ স্থানীয় ২৩টি এতিম খানায় বিতরণ করা হয়। একই সাথে শেখেরখীল ফাঁড়ির মুখে চিংড়ি পোনা ধরার জন্য অবৈধভাবে বসানো ৫ হাজার মিটার দৈর্ঘ্যের ৫টি মশারী নেট জব্দ করে পোড়ানো হয়। এছাড়া আল্লাহ মালিক নামক একটি যান্ত্রিক মৎস্য নৌযানে অবৈধভাবে বসানো ট্রলিং সিস্টেম ও ট্রলডোর অপসারণ করা হয়। এসময় ওই বোট মালিককে ২ লক্ষ টাকা জরিমানা আদায় পূর্বক মুছলেকা নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net