1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড় পাতাছড়ার গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রামগড় পাতাছড়ার গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৯৩ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

১৯৮৬ সালের ১৩ জুলাই খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে পাহাড়ের আঞ্চলিক দল জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী শান্তিবাহিনী ৭ নিরীহ বাঙালিকে গুলি, অগ্নিসংযোগ ও জবাই করে হত্যা করে।
শনিবার সকালে গণহত্যার শিকার পাতাছড়ার ডাকবাংলা এলাকার নিরীহ ৭ বাঙ্গালীর গণকবরের সামনে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন করে নিহতদের স্বজনসহ এলাকাবাসী।
পাতাছড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবু হানিফের নেতৃত্বে দোয়া মোনাজাতে অংশ নেন গণহত্যায় নিহত আদম ছফি উল্লাহ’র ছেলে মোঃ ইয়াছিন ও আবু ইউসুফ, ছবুরী খাতুনের ছেলে নজরুল ইসলাম, হালিমা বেগমের ছেলে মোঃ নাছির সহ সমাজ কমিটির সভাপতি মোঃ মন্তাজ মিয়া, মোঃ ইব্রাহিম খলির, মোঃ সেলিম মিয়া, আল-আমিন, শিমুল, সাইফুল ইসলামসহ অনেকে।
এসময় তারা সরকারের কাছে গণহত্যায় নিহতদের গণকবর সংরক্ষণের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ববর্তী সময়ে তিন পার্বত্য জেলায় সংগঠিত বিভিন্ন গণহত্যার নথিপত্রে রামগড়ের পাতাছড়া গণহত্যার ঘটনা প্রকাশ করার পাশাপাশি বাস্তুহারা পরিবারগুলোকে নিজ ভূমিতে ফেরত পাঠানো ও প্রয়োজনীয় ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান।
উল্লেখ্য, ১৯৮৬ সালের আজকের এইদিনে শান্তিবাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি ও অগ্নিসংযোগে সেদিন নিহত হয়েছিল ৫ শিশুসহ ৭ জন বাঙালি। জ্বালিয়ে দেয়া হয়েছিল বাড়ীঘর। সেদিনের বিভীষিকাময় স্মৃতি এখনও ভুলতে পারেনি ডাকবাংলা পাড়ার বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net