ঢাকা   ১০:৩৬:১৯ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি

নবীনগরে ইব্রাহিমপুরে পরিষ্কার অভিযান চালিয়েছে সাধারণ শিক্ষার্থীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩০৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইব্রাহীম খলিল:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নতুন প্রজন্মের বিজয় হওয়ায় দেশ গড়ার অংশ হিসেবে সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন এলাকায় পৃথকভাবে রাস্তা ও মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করছে সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ছাত্র সমাজের উদ‍্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, ইব্রাহিমপুর বাঁশবাজারের জমে থাকা পানি, রাস্তা পার্শ্বের জমে থাকা ময়লার স্তূপ, হাইস্কুল এবং প্রাইমারী স্কুলের সামনের পরিত্যক্ত ময়লা-আবর্জনা পরিষ্কার করে সাধারণ শিক্ষার্থীরা। তাছাড়া সবাইকে যার যার আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতন হতে বলা হয়। এ মহতী কাজে উৎসাহ দিয়েই চলছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

শিক্ষার্থীরা জানায়, একটি পরিছন্ন বাংলাদেশ বিনির্মাণে আমরা এ কাজে অংশ নিয়েছি। আমাদের এ কাজ অব‍্যাহত থাকবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি