ঢাকা   ০৮:১৩:৩৭ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

পাসপোর্ট ভেরিফিকেশনে টাকা চাইলে অভিযোগ দেবেন অ্যাপসে বা হটলাইন নম্বরে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৯৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এস কে সানি (উত্তরা ঢাকা):

পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ জানিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।

কেউ টাকা দাবি করলে ‘Hello SB’ অ্যাপসের মাধ্যমে বা হটলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলা হয়েছে।

১৯ আগস্ট সোমবার এসবির পাসপোর্ট শাখা এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি প্রতারক চক্র পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ পরিচয়ে বিকাশ/নগদ/রকেটে পাসপোর্ট আবেদনকারীর নিকট টাকা দাবী করছে। অনেকে দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করার আশ্বাসে আশ্বস্ত হয়ে টাকা প্রদান করে প্রতারিত হচ্ছেন।

পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে যে কোন প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ধরণের কার্যকলাপে জনমনে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এতে আরও বলা হয়, পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্তে কোনো অভিযোগ থাকলে “Hello SB” অ্যাপসের মাধ্যমে অথবা মোবাইল নম্বর ০১৩২০০০৫৯২১ বা ০১৩২০০০৫৯২২ বা ০১৩২০৫৩৯৩ বা ০১৩২০০০৬৩৭৮-এ জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি