1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার

বাঁশখালীতে মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৪৬ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জায়গা জমির সীমানা বিরোধের জের ধরে জামায়াত সমর্থিত আবদুচ ছবুর নামে বাঁশখালীর এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তার বড় ভাই আজিজুল হক।

শনিবার (১০ আগষ্ট) সন্ধ্যায় বাঁশখালী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিতে বক্তব্যে তিনি জানান, ‘চাম্বল ইউপির পশ্চিম চাম্বল বাংলাবাজার এলাকার আ’লীগ সমর্থিত আবু বক্করের সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার বাংলাবাজার বোট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, যুব উন্নয়ন সমবায় সমিতির অর্থ সম্পাদক আবদুচ ছবুর ও তার বড় ভাই আজিজুল হকের সাথে জায়গা জমির বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১জুন রাতে আবু বক্কর রাজনৈতিক প্রভাব বিস্তারিত করে প্রশাসন কে ম্যানেজ করে আবদুচ ছবুরের সাগরে মাছ ধরার কাজে ব্যবহৃত জালের গোডাউনে অস্ত্র ডুকিয়ে দিয়ে ষড়যন্ত্র মূলকভাবে তাকে গ্রেফতার করে র‍্যাব। সেই মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে আছেন আবদুচ ছবুর।’

তিনি আরো বলেন, ‘আমার ভাই একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। আমাদের বাড়ির সীমানা নিয়ে পাশ্ববর্তী আবু বক্করের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আমি ও আমাদের পরিবার রাজনৈতিকভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর সমর্থক হওয়ায় বিগত ১০/১২ বাছর ধরে আবু বক্কর নিজেকে আ’লীগের নেতা দাবী করে এলাকায় প্রভাব বিস্তার করে। তার লালিত কিশোর গ্যাং এলাকায় ক্ষমতার অপব্যবহার করে একের পর এক আমি ও আমার ভাইকে বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়রানি করে আসছেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আবু বক্কর ও তার আওয়ামী বাহিনীর ইশারায় আমার ছোট ভাই আবদুচ ছবুর’কে বাংলাবাজার ব্রিজের পশ্চিম পাশ হতে পরিকল্পিতভাবে আইনশৃংখলা বাহিনী কে ভুল তথ্য দিয়ে গত ৩১ মে রাত ১১ টার সময় ধরে নিয়ে কক্সবাজার জেলার পেকুয়া থানায় এলাকায় নিয়ে যায়। দু’দিন পরে পেকুয়া থানায় এলাকা হতে আটক দেখিয়ে সাজানো মিথ্যা অস্ত্র মামলায় আটক করে। আমরা এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ভাইয়ের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net