ঢাকা   ০৩:০৬:২০ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

বাঁশখালীতে হাসপাতালে ভাংচুর, লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৩৭২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় চাম্বল জেনারেল হাসপাতালে ভাংচুর, লুটপাট ও ডাক্তার, নার্স-স্টার্ফদের মারধর করে অগ্নিসংযোগের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে হাসপাতালের দায়িত্বরত ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ার হোল্ডারবৃন্দ।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টায় হাসপাতালের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যাপক ধ্বংসযজ্ঞ, লুপটপাটে ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন তারা।

এ সময় সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘গত রোববার বাঁশখালীর শেখেরখীল রাস্তার মাথায় ছাত্রদের মিছিলে হামলা চালায় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী গোষ্টিরা। এ হামলা গড়িয়ে চাম্বলস্থ বেসরকারী হাসপাতাল ‘বাঁশখালী জেনারেল হাসপাতাল’এ অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, স্টাফ-নার্সদের মারধর করে। এমনকি হাসপাতালে ভর্তিরত রোগীদেরও মারধর করেন তারা। এ সময় হাসপাতালের ফার্মেসির ডেকোরেশন ভাংচুর, ঔষধ নষ্ট, কম্পিউটার, প্রিন্টার, সিসি টিভি, ডাটা সার্ভার ভাংচুর ও লুট, অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ, অফিস স্টেশনারী লুটপাট, মেশিনারীজ ক্ষয়ক্ষতি, ফার্নিচার, স্ট্রাকচার (চিলিং, টেম্পার গ্লাস) ভাংচুর করে ধ্বংসযজ্ঞ চালায়। হাসপাতালের বিভিন্ন ডকুমেন্ট লুটপাট করে জালিয়ে দিয়ে নগদ ১৪ লক্ষ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।

এমনকি সন্ত্রসী হামলায় তাদের হাত থেকে রক্ষা পায়নি ডাক্তার, নার্স, স্টার্ফসহ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরাও। তাদের হামলায় হাসপাতালের একজন টেকনোলজিস্ট গুলিবিদ্ধ হয়। এ সময় চৌদ্দজন স্টাফকে মারধর করে, মোবাইল ফোনে হাসপাতালের পরিচালকদের প্রাণনাসের হুমকি প্রদান, ডাক্তার ও নার্সদের শারীরিক নির্যাতনসহ অকথ্যভাষায় গালিগালাজ করে। বিভৎস হামলায় অনেকে পালিয়ে নিজেদের প্রানে রক্ষা করে বাঁচেন।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুর রশিদ চৌধুরী, অফিস ডিরেক্টর সৈয়দ মরতুজা আলী চৌধুরী, সহকারী ম্যানেজার আব্দুর রহিম, আইটি অফিসার মাঈনুদ্দিন হাসান, ল্যাব কনসালটেন্ট ইঞ্জিনিয়ার ফেরদৌস আরেফিন, শেয়ার হোল্ডার ডা. আশেক এলাহী, মো. ওবাইদুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি