1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে চোরাই গরুসহ কসাই গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

ঈদগাঁওয়ে চোরাই গরুসহ কসাই গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁওয়ে চুরি হওয়া গরুসহ বুলু নামের এক কসাইকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত বাবুল মিয়া প্রকাশ বুলু কসাই উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী গ্রামের নুরুল আলমের ছেলে।

 

শনিবার (১৭ জানুয়ারী) রাত দেড়টার দিকে উপজেলার ইসলামাবাদে বিশেষ অভিযান চালিয়ে বুলু কসাইয়ের বাড়ি থেকে গরুসহ তাকে আটক করা হয়।

 

জানা গেছে, গত ৮ জানুয়ারি উপজেলার ইসলামপুর পশ্চিম খাঁনঘোনা গ্রামের আবদু শুক্কুরের স্ত্রী রোজিনা আক্তারের বসতবাড়ি থেকে একটি লাল রংয়ের গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। বিষয়টি থানা পুলিশকে অভিযোগ দেওয়ার পর চুরি হওয়া গরুসহ কসাইকে গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশ জানায়, হতদরিদ্র রোজিনার বাড়ি থেকে গত ১ সপ্তাহ পুর্বে গরুটি চুরি হয়। অভিযোগ পেয়ে কসাই বুলুর বাড়িতে অভিযান চালানো হয়। প্রথমে স্বীকারোক্তি অনুযায়ী তার  গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় অপরাপর জড়িতদেন আটকের চেষ্টা চলছে এবং চোরাই গরু থানায় নিয়ে আসা হয়েছে।

 

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, কসাইর গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার করা হয়েছে। জড়িত কসাই বুলু আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net