1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শীলকূপ ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সম্মেলন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন

শীলকূপ ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সম্মেলন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২২৮ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে শোকসভা, তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল তিনটায় শীলকূপ ওসমান কমিউনিটি সেন্টারে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হোসাইন আহমেদ কাসেমীর সভাপতিত্বে এ শোকসভা ও কর্মী সম্মেলন এর শুভ উদ্বোধন করেন নায়েবে আমীর আব্দুর রহিম।
অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
শীলকূপ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রবিউল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ্।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি আদর্শিক সু-সংগঠিত বৃহত্তর রাজনৈতিক প্লাটফরমের নাম। একটি সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে বাংলাদেশ জমায়াত ইসলাম। সে লক্ষেই কাজ করে যাচ্ছি আমরা। স্বৈরচারী খুনি হাসিনার  পদত্যাগে এদেশের বৈষম্য বিরুধী ছাত্ররা যে দৃষ্টান্ত দেখিয়েছে তা ইতিহাস হয়ে থাকবে। এখান থেকে শিক্ষা নিতে হবে কোন জুলুমবাজের পরিণতি ভাল হয় না।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা জোবায়ের আহমেদ, ছাত্র শিবিরের জেলা দায়িত্বশীল রিয়াজুল হক তালুকদার, শিবিরের চট্টগ্রাম মহানগরী দক্ষিণ আইটি সম্পাদক এস.কে. সিরাজী মানিক, মাওলানা জাহিদুল ইসলাম, মো.রেজাউল করিম সহ ছাত্রশিবিরের বিভিন্ন শাখা সভাপতি, ইউনিয়ন এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা হোসাইন আহমেদ কাসেমী।

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net