ঢাকা   ০৬:২৫:১৭ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আনোয়ারায় শ্রমিক কমিটি নবায়নের দাবিতে বিক্ষোভ আনোয়ারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৩৩৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ারায় শ্রমিক কমিটি নবায়নের দাবিতে বিক্ষোভ
আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি::
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় “রাঙাদিয়া উত্তর বন্দর ঠিকাদারি শ্রমিক ইউনিয়ন”র কমিটি নবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (০৬ আগষ্ট) সকাল ১০টায় সিইউএফএল জেটিতে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিকদের পক্ষ থেকে সিদ্দিক আকবর নামের এক শ্রমিক নেতা জানান, ২০১৫ সালে ২বছরের জন্য কমিটি হয়। কিন্তু তাঁরা কমিটির মেয়াদোত্তীর্ণ হলেও জোর করে দীর্ঘ ১০ বছর নতুন কমিটি না দিয়ে ক্ষমতা চালিয়ে যায়। আজ শ্রমিকরা কর্ম বিরতি দিয়ে নতুন কমিটি করার জন্য আন্দোলন করছে। বর্তমান কমিটির সভাপতি মো. হাফেজ আহমদ জানান, ” কমিটি নিয়ে মামলা চলমান রয়েছে, আন্দোলনরত শ্রমিকদেরকে আলাপের জন্য ডাকা হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। এবিষয়ে সিইউএফএলের ব্যবস্থপনা পরিচালক মিজানুর রহমান বলেন, “শ্রমিকদের আন্দোলনের বিষয়ে কোনো নোটিশ পাইনি,নোটিশ পেলে এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি