ঢাকা   ০৬:১১:৪৪ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আন্তর্জাতিক সামার প্রোগ্রামে অংশ নিতে ফিলিপাইন গেলেন হাসান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩০৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রেস বিজ্ঞপ্তি :

আগামী ০৫ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ফিলিপাইনের রাজধানী ম্যানিলার প্রখ্যাত ইউনিভার্সিটি অব দি ফিলিপাইন্সে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সামার প্রোগ্রামে অংশগ্রহণ করতে ফিলিপাইন গেছেন আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট কো-চেয়ারপার্সন লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী (রুমান)। উক্ত সামার প্রোগ্রামের আওতায় তিনি সেখানে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণে অংশ নিবেন। গত বছর নয়া দিল্লিস্থ গ্রীস এম্বাসীর অর্থায়নে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামার প্রোগ্রামেও অংশ নেন তিনি। উল্লেখ্য, পরিবেশে বিশেষ অবদানের জন্য গত বছর নেপাল সরকারের ভাইস প্রেসিডেন্ট কর্তৃক স্বনামধন্য এভারেস্ট ক্লাইমেট অ্যাকশান অ্যাওয়ার্ডে ভূষিত হন তিনি। পেশায় আইনজীবী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিয়েটর-আর্বিট্রেটর হাসান সোশ্যাল এক্টিভিটিজের জন্য ইতিপূর্বে ভারতের কলকাতা ও নয়া দিল্লিতে আরও দুটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।এছাড়াও লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি