ঢাকা   ০৫:২৯:০৬ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

একমাত্র ৪৩ বিজিবির নৌকাই বানভাসি মানুষের শেষ ভরসা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩৫৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

ভারী বৃষ্টি ও রামগড় সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের পানিতে ফেনী নদীর পানি বেড়ে সার্বিক বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতিতে দূর্গম এলাকার পানিবন্দী মানুষের শেষ ভরসা ছিল ৪৩ বিজিবির বড় আকারের একটি নৌকা।

পানিবন্দী থাকায় বাসিন্দারা কোথাও যেতে না পারায় ঘরের মাচায়, ঘরের চালে, বড়বড় গাছের উপরে, উঁচু টিলায় আশ্রয় নেয়। পানিবন্দী মানুষরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিলেও দেখা দেয় খাবার সংকট, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। বিজিবির নৌকা দিয়ে দিনব্যাপী উদ্ধার করা হয় তাদের। দেয়া হয় খাদ্য সামগ্রী। অসুস্থ ব্যাক্তিদের দেয়া হয় চিকিৎসা সেবা। পশুদের উদ্ধার করে নেয়া হয় নিরাপদ স্থানে।

রামগড় ৪৩ বিজিবি সূত্রে জানা যায়, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অতিবৃষ্টির কারনে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদের উদ্ধার করার জন্য জোন কমান্ডার লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন এর নির্দেশনা পেয়েই বিজিবির উদ্ধারকারী দল আধারমানিক থেকে ৩০৩ জন, নলুয়াটিলা থেকে ৬০০ জন, লাচারীপাড়া থেকে ২০৬ জন, লক্ষিছড়া থেকে ৪৪১জনসহ সর্বমোট ২৯৬টি পরিবারের ১৫৫০ জন সদস্যকে নিরাপদ স্থানে স্থানান্তর করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি