1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাবেক এমপি ডা: তাহেরের গণসংবর্ধনা স্থগিত, বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

চৌদ্দগ্রামে সাবেক এমপি ডা: তাহেরের গণসংবর্ধনা স্থগিত, বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৪৩ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রমাগত বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নেতাকর্মীদেরকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় এক বৈঠকে ডা: তাহেরের নির্দেশে আগামী শনিবার (২৪ আগস্ট) গণসংবর্ধনা অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারি মু. বেলাল হোসাইন।

বৈঠকে নেতৃবৃন্দ জানান, গত কয়েকদিনের ভারি বর্ষণে চৌদ্দগ্রাম উপজেলার প্রায় সকল গ্রাম প্লাবিত হয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগে বন্যার্ত মানুষের খাবার ও বাসস্থানের ব্যবস্থা করা জামায়াত নেতাকর্মীদের প্রধান কাজ। জাতির এমন দূর্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে ইনশাআল্লাহ। তাই, গণসংবর্ধনা স্থগিত ঘোষণা করে যার যার অবস্থান থেকে বন্যার্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net