1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়ি থানায় শুরু হয়েছে সকল কার্যক্রম; জনমনে স্বস্থি ফেরাতে শোডাউন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস

মানিকছড়ি থানায় শুরু হয়েছে সকল কার্যক্রম; জনমনে স্বস্থি ফেরাতে শোডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২২৮ বার

আলমগীর হোসেন (খাগড়াছড়ি):

খাগড়াছড়ির মানিকছড়িতে পুরোদমে পুলিশি কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন। আর জনমনে স্বস্থি ফেরাতে ও মানুষের মাঝে ভয়-ভীতি কমিয়ে আনতে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে শোডাউন দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার আমতল, বাজার ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুরুত্বপূণ স্থানে শোডাউন করে পুলিশ সদস্যরা। গত সোমবার থেকে দাপ্তরিক কাজকর্ম শুরু করলেও মঙ্গলবার সকাল থেকে পুরোদমে সকল সকল কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার দায়িত্ব হস্তান্তর করা ও দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতিতে যায় পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের ছাত্র-জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এগিয়ে আসেন। কর্মবিরতি প্রত্যাহারের পর সোমবার থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। যার ফলে প্রায় ৬ দিন পর পুলিশ তাদের দায়িত্ব পালন শুরু করেছেন।
সরেজমিনে দেখা গেছে, সাধারণ ডায়েরি, বিভিন্ন অভিযোগ গ্রহণসহ পুলিশের স্বাভাবিক সকল কার্যক্রম প্রদানে প্রস্তুত রয়েছে মানিকছড়ি থানা পুলিশ। যার ফলে সাত দিন পর মানুষের মাঝে কিছুটা স্বস্থি ফিরে পেয়েছে।

মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, থানার সকল পুলিশ সদস্যরা তাদের সকল কার্যক্রম শুরু করছে। তাই উপজেলার শান্তি প্রিয় মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিতে পাশাপাশি সকল প্রকার অপরাধ দমনে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আলমগীর হোসেন
খাগড়াছড়ি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net