1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন - দগ্ধ হয়ে নিহত - ২ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন – দগ্ধ হয়ে নিহত – ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ২৯৩ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলা ও বেশকয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ফলে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে দগ্ধ হয়ে আল মামুন (৩৫) ও শাহান (১৪) নামে দুইজন নিহত হয়। ৫ আগষ্ট সোমবার রাতে ঠাকুরগাঁও রোড এলাকায় বালিয়াডাঙ্গী মোড়ে দোকানে অগ্নিসংযোগের সময় এ ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত ও অগ্নিদগ্ধ হন। তারা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। তবে আহতদের নাম ঠিকানা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়, সোমবার রাতে বেশকয়েকজন দুর্বৃত্ত রোড এলাকায় দোকানপাটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। বেশ কয়েকটি দোকানের কর্মচারী ও মালিকরা দোকানের ভেতরে লুকিয়ে পরলে দুর্বৃত্তরা বাহির থেকে দোকানের ঝাপ আটকে দেয় এবং অগ্নিসংযোগ করে। এ সময় একটি দোকানের ভেতরে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে তা বিষ্ফরিত হয়ে ৬ জন গুরুতরভাবে দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় ৫ আগষ্ট সোমবার রাতে শাহান ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়াার পথে ৬ আগষ্ট মঙ্গলবার ভোরে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল মামুনের মৃত্যু হয়।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে এখনও বিস্তারিত জানে না বলে জানায় তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net