1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ার পাথালিয়ায় সন্ত্রাসী ইমরান বাহিনীর দখলবাজীতে অতিষ্ট এলাকাবাসী স্টাফ রিপোর্টার ( - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

আশুলিয়ার পাথালিয়ায় সন্ত্রাসী ইমরান বাহিনীর দখলবাজীতে অতিষ্ট এলাকাবাসী স্টাফ রিপোর্টার (

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার

স্টাফ রিপোর্টার (সাভার) ঢাকা:

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় আশুলিয়ায় বিএনপি নেতার অনুসারী ইমরান বাহিনী সন্ত্রাসী হামলা করতে গিয়ে গণধোলাই খেয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বিএনপি নেতা মো: আব্দুল বাছেত দেওয়ানের ছোট ভাই ছলে দেওয়ানের ঘনিষ্ঠ সহযোগী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগি ছাত্রদলের সাবেক ঢাকা জেলা উত্তরের ছাত্রদল নেতা মাহফুজ ইকবালের সহোদর মো: ইমরান হোসেন এখন অন্যের ব্যবসা দখল বানিজ্যে বেশামাল। তার কর্মকাণ্ডে অতিষ্ঠ আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের পূর্ব ধুনিয়াবাসী।

রবিবার (৮সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের কোহিনূর গেট বাসস্ট্যান্ডে গিল্ড্রেন ফ্যাক্টরী সংলগ্ন রিপন মীর(রহিমপুর) এর ইট বালু খোয়া ব্যবসা দখলে নিতে মাহফুজ ইকবালের ভাইয়ের নেতৃত্বে রিপন মীরের ভাতিজা আকাশ মীরের উপর হামলা করায় তার ডাক চিৎকারের আশেপাশের লোকজন এসে গনধোলাইয়ের শিকার হয়ে সন্ত্রাসী বাহিনীর সদস্য আল-আমিন আহত হন সন্ত্রাসী ইমরানসহ বাকী সদস্যরা পালিয়ে যায়।

এলাকাবাসী সাংবাদিকদের বলেন, বিএনপি ক্ষমতায় না আসতেই বিএনপি নেতার ভাইয়ের ঘনিস্ট সহযোগী মাহফুজ ইকবালের ভাই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয় দেখিয়ে ইন্টারনেট ব্যাবসায়ী ফাহাদের ব্যাবসা জোর পূর্বক কেরে নেওয়া সহ এলাকার আলামীনের ময়লার ব্যাবসা জোর পূর্বক দখল করার অভিযোগ উঠেছে পুরো এলাকাজুরে। বিএনপি নেতাকর্মীদের জবর দখল সহ তাদের কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যৌথবাহিনীর হস্তক্ষেপ কামনা করে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net