1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম থানার নবাগত ওসি এ. টি. এম. আক্তার উজ্জামান এর যোগদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন সরকারি দলের নন, বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকুন -আব্দুর জব্বার মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ 

চৌদ্দগ্রাম থানার নবাগত ওসি এ. টি. এম. আক্তার উজ্জামান এর যোগদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার স্বাক্ষরিত এক আদেশে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এ. টি. এম আক্তার উজ্জামানকে পদায়ন করা হয়েছে এবং শনিবার রাতেই তিনি চৌদ্দগ্রাম থানায় যোগদান করেছেন। তিনি অতি সম্প্রতি যোগদানকৃত ও বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদার স্থলাভিষিক্ত হলেন।

জানা গেছে, নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এ. টি. এম আক্তার উজ্জামান ২০০৫ সালে সরাসরি সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং গাজিপুর জেলায় যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশে প্রথম কর্মজীবন শুরু করেন। তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি), ডিএমপির শাহবাগ থানা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে কর্মরত ছিলেন। পরবর্তীতে ঢাকা রেঞ্জের অধীনে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি পুলিশ বাহিনীর ব্যাপক রদবদলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ পদে পদায়ন করা হয় তাকে। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায়। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

চৌদ্দগ্রামবাসীর উদ্দেশ্যে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ. টি. এম আক্তার উজ্জামান বলেন, বিগত দিনে পুলিশ বাহিনী বিভিন্ন কারণে নানান দিকে সমালোচিত ছিলো, যার ফলে বাহিনীর প্রতি জনগণের আস্থার সংকট তৈরী হয়েছিলো। আমি আমার থানার সকল পুলিশ সদস্যকে সাথে নিয়ে জনবান্ধব হয়ে জনগণের জন্য কাজ করতে চাই। সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। পাশাপাশি জনগণের মাঝে সেবাদানের মধ্য দিয়ে পুলিশ বাহিনী প্রতি পূণরায় জনগণের আস্থার জায়গাটি তৈরী করা হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net