ঢাকা   ০৮:১৩:৫৩ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায়, আটক — ৩ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের পরিচয় দিয়ে পিকনিকের চাঁদা তুলছিলেন যুবলীগের কর্মীরা। এ সময় ৩ যুবলীগের কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ৩ জন হলেন –, শহরের জলেস্বরী তলা এলাকার মৃত কিতাব উদ্দিনেরর ছেলে নুর মোহাম্মদ (২৬), আব্দুল আজিজের ছেলে রাসেল (২৭), তসলিম উদ্দিনের ছেলে মিজানুর (২৫)। ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ সাংবাদিকদের কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রদলের পিকনিক করা হবে এই মর্মে একটি চিঠি এই ৩ জন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন। এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়। ৩ জনকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, আমরা খবর পেয়েছি এ ৩ জন ছাত্রদলের পিকনিক করা হবে এমন একটি চিঠির মাধ্যমে বিভিন্ন স্থানে চাঁদা তুলছে। খবরটি শোনা মাত্র আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে দেয়।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি